যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিষেধাজ্ঞা অমান্য: সুন্দরবনে চার জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:০৩ পিএম
নিষেধাজ্ঞা অমান্য: সুন্দরবনে চার জেলে আটক

সুন্দরবনে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে প্রবেশ ও মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে সুন্দরবনের সাপখালী নদীতে অভিযান চালিয়ে কাতেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের হেলাল হোসেন, নজরুল ইসলাম, সাকিল মোড়ল ও বাবু গাজী।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কাতেশ্বর টহল ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আরাফাত হোসেনের নেতৃত্বে বনকর্মীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় সাপখালী নদীতে কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখতে পান। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় জেলেদের ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা, দুটি জাল, ড্রাম, বৈঠাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম চলায় বন ও নদী এলাকায় সব ধরনের মানুষের প্রবেশ এবং মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। ’

তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)