যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:১০ পিএম
র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক

যশোর সদরের বড় ভেকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে দুটি তক্ষক উদ্ধার করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

এ সময় তক্ষক দুটি সংরক্ষণের অভিযোগে মো. সোহেল পারভেজ (৩২) নামে এক যুবককে আটক করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় ভেকুটিয়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

সোহেল পারভেজ বড় ভেকুটিয়া গ্রামের হোসেন আলীর ছেলে।

র‌্যাব জানায়, অভিযানের সময় সোহেল পারভেজের কাছ থেকে দুটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত তক্ষক দুটি বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)