যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে গাছের চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৯:৩১ পিএম
কালীগঞ্জে গাছের চারা বিতরণ

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া।

এসময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)