যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে দোকানের ভেতর অজগর

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৩:৩৯ পিএম
শ্যামনগরে দোকানের ভেতর অজগর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন-সংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বন বিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যরা যৌথভাবে সাপটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে গিয়ে হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন দোকানের ভেতরে একটি বড় অজগর দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে পুরো বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

দোকান মালিক হারুন বলেন, ‘দোকান খুলেই দেখি ভেতরে বড় একটা অজগর সাপ। প্রথমে খুব ভয় পেয়ে যাই, পরে দ্রুত বিষয়টি আশপাশের লোকজনকে জানাই।’

খবর পেয়ে বন বিভাগের কর্মী ও সিপিজি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা শাহমিম হোসেন বলেন, বাজারের মতো এমন জনবহুল এলাকায় এর আগে কখনো এত বড় অজগর সাপ দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, সুন্দরবন কিংবা আশপাশের ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসেছে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, উদ্ধার হওয়া অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদ পরিবেশে সুন্দরবনের উপযোগী এলাকায় অবমুক্ত করা হবে।

লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)