যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্ব পরিবেশ দিবসে মাগুরায় কর্মসূচি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:৩৬ পিএম
বিশ্ব পরিবেশ দিবসে মাগুরায় কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা, গাছের চারা বিতরণ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে বটতলায় জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সরকারি মহিলা কলেজের আবু সাঈদ মোল্লাসহ বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিকরা।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও সমানভাবে প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচির শেষে পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)