যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি সাইকেল পুতনিকে হস্তান্তর, জামায়াত নেতাকে অব্যাহতি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:৫৬ পিএম
সরকারি সাইকেল পুতনিকে হস্তান্তর, জামায়াত নেতাকে অব্যাহতি

কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল অন্য এক শিক্ষার্থীর নামে গ্রহণ করে নিজের পুতনিকে দেওয়ার ঘটনায় সমালোচিত উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার স্থলে উপজেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আব্দুল আওয়াল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আজিজুর রহমানকে নতুন উপজেলা আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অভিযোগ ওঠে, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাইমুন ইসলামের নামে বরাদ্দ হওয়া একটি বাইসাইকেল মাওলানা তাজুল ইসলাম নিজেই বিতরণ রেজিস্ট্রারে স্বাক্ষর করে গ্রহণ করেন এবং পরে সেটি তার পুতনিকে ব্যবহার করতে দেন। ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি উপজেলা পরিষদে সাইকেলটি ফেরত দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)