যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জ্বালানির দাম ধাপে ধাপে কমবে: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৬:২৩ পিএম
জ্বালানির দাম ধাপে ধাপে কমবে: প্রতিমন্ত্রী অমিত

বৈশ্বিক পরিস্থিতির সাথে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাপবিবোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়; যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মা বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে। যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। রাতারাতি বড় মূল্য সমন্বয় হয়েছে। এতে বাংলাদেশের মানুষের সংসার পরিচালনায় স্বস্তি এনে দেবে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে।’

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশোডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই তপ্ত গ্রীষ্মে যেন বিদ্যুৎ সার্ভিস নিশ্চিত করতে পারি, সেটা নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে, আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি।’

তিনি বলেন বিএনপি সরকার জনগণের। জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকের কর্মকর্তাদের আরোও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)