যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নীলগঞ্জ মহাশ্মশানে নাট মন্দির উদ্বোধন

বিএনপি উন্নয়ন-বৈষম্য করে না: অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১১:২৬ পিএম
বিএনপি উন্নয়ন-বৈষম্য করে না: অমিত

নীলগঞ্জ মহাশ্মশানে নাট মন্দির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক আলোক কুমার ঘোষ।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কখনো কোনও উন্নয়নে বৈষম্য করে না। ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করে নিরলসভাবে। স্বাধীনতার পর থেকেই এ দেশে সকল ধর্মের মানুষ এক আত্মার মতো একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শুধু নীলগঞ্জ মহাশ্মশান নয়, সারা দেশের সব ধর্মের মানুষের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করবে।

তবে, যদি কোনও দুষ্কৃতকারীরা দেশের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি ঘটনানোর চেষ্টা করে, তাহলে তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন ও নাট মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এর আগে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন কমিটির সভাপতি অধ্যাপক আলোক কুমার ঘোষ, উপদেষ্টা অসীম কুণ্ডু, বিনয়কৃষ্ণ মল্লিক, শ্যামল দাস, সাধারণ সম্পাদক সনৎ সাহা, সহ-সভাপতি মৃনালকান্তি দে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, নির্বাহী সদস্য নির্মল কুমার বিট, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক আলোক কুমার ঘোষ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমলেশ মজুমদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু প্রমুখ।

সঞ্চালক ছিলেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায় ও নির্বাহী সদস্য নির্মল কুমার বিট।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)