যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খামেনির জানাজায় অংশ নিতে ১১ দলের ছয় নেতার ঢাকা ত্যাগ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৪:১০ পিএম
খামেনির জানাজায় অংশ নিতে ১১ দলের ছয় নেতার ঢাকা ত্যাগ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তেহরানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ছয় সদস্যের এই প্রতিনিধিদলটি।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফরে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ডা. এস এম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানের একাধিক স্থানে কয়েক ধাপে মরহুম আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলটি ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের জনগণের গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। সফরকালে তারা ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)