যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আফসার ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৯:৪৫ পিএম
আফসার ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল বিতরণ

চলমান ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে তরুণদের মাঠমুখী করতে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন আফসার ফাউন্ডেশন।

বিশ্বকাপ ফুটবলের এই আবহকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন এলাকার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

একইসাথে বুধবার সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আফসার ফাউন্ডেশনের সাংগঠনিক উপদেষ্টা সাবিয়া সুলতানা, প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন টনি, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, কামরুজ্জামান খান মিলন, সাইফুল ইসলাম, মো. আপন, মাসুদুর রহমান সজল, ইলিয়াস ও মাসুদ রানাসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, মোবাইলফোন আসক্তি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বকাপের এই জোয়ারে তরুণদের মাঠে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য।

বক্তারা আরও বলেন, শুধু ক্রীড়া সামগ্রী বিতরণই নয়, সমাজকে বদলে দিতে আফসার ফাউন্ডেশনের মানবিক, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড আগামীতে আরও বিস্তৃত করা হবে। ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)