যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাইয়ের স্মৃতিতে সাতক্ষীরায় মাসব্যাপী কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ১০:১৯ পিএম
জুলাইয়ের স্মৃতিতে সাতক্ষীরায় মাসব্যাপী কর্মসূচি

রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং শহীদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী নানা কর্মসূচি নিয়েছে সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ উপলক্ষে প্রস্তুতকৃত একটি বিশেষ 'জুলাই ক্যালেন্ডার' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে এই ক্যালেন্ডার তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

ক্যালেন্ডার হস্তান্তর ও উদ্বোধনী আয়োজনে সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র মোহিনী পারভীন ছাড়াও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত জিল্লু রহমান, আবু হাসান ও আব্দুল আজিজ।

ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও রক্তস্নাত অধ্যায়। ছাত্র-জনতার ন্যায্য অধিকার আদায়ের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বা গুরুতর আহত অবস্থায় দিনাতিপাত করছেন, তাদের স্মৃতি চিরঞ্জীব করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মানবিক কার্যক্রম: আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা প্রদান এবং শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো।

স্মৃতিচারণ ও ইতিহাস সংরক্ষণ: জুলাইয়ের সেই দিনগুলোর ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা।

জুলাই শহীদদের রক্ত আর আহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। এই ক্যালেন্ডার ও মাসব্যাপী কর্মসূচি মূলত নতুন প্রজন্মকে সেই বীরত্বগাথার সাথে যুক্ত রাখার একটি প্রয়াস।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)