দেবহাটা প্রতিনিধি
পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা দেবহাটা উপজেলার কামটাস্থ প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি সাইফুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার ও সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তরিকুল ইসলাম।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহছান হাবীবের পরিচালনায় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বেসরকারি সংস্থা আইডিয়ালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য ফারুক হোসেন তরফদার, রুহুল ফরহাদ, এহছান কবীর, নজরুল ইসলাম প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন মতামত প্রদান করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পুওর ওয়েলফেয়ার ফোরামের মূল লক্ষ্য হলো একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা।