যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা-স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৮:৩৭ পিএম
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা-স্মৃতিচারণ

প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ‘আলোচনা ও স্মৃতিচারণ-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফোরাম, যশোর।

বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি ফোরাম, যশোরের সভাপতি সাইফুল্লাহ খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় জাগরণের অন্যতম প্রাণকেন্দ্র। দেশের নেতৃত্ব তৈরিতে এ বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য। বর্তমান প্রজন্মকে জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দিয়ে আসছেন। এ ধরনের মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে উৎসাহিত করে।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করার মধ্যদিয়েই প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, দেশ গঠনে এর অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে যশোর ও আশপাশের জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এবং ঢাবি ফোরাম, যশোরের সদস্যরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)