যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি প্রেডিকশন জিতলেন আরিফ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১২:৩০ এ এম
সুবর্ণভূমি প্রেডিকশন জিতলেন আরিফ

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা ও আনন্দ ছড়িয়ে দিতে মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজন করেছে বিশেষ ‘বিশ্বকাপ প্রেডিকশন’ প্রতিযোগিতা। এই আয়োজনের ১৫তম দিনে সঠিক অনুমানকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফ নামে এক পাঠক/দর্শক।

গত মঙ্গলবার (২৯ জুন) রাত ১১টায় সুবর্ণভূমির অফিসিয়াল ফেসবুক পেজে ১৪তম পর্বের প্রেডিকশন ফটোকার্ডটি প্রকাশ করা হয়। এবারের বিষয় ছিল ‘ফ্রান্স বনাম সুইডেন’ ম্যাচ। প্রশ্ন ছিল, ফলাফল কী হতে পারে?

নির্ধারিত নিয়ম মেনে অনেক পাঠক ও দর্শক এই প্রতিযোগিতায় অংশ নেন। লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী মোহাম্মদ আরিফকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুবর্ণভূমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রেডিকশনে অংশগ্রহণের নিয়ম ও শর্তাবলি

বিশ্বকাপ চলাকালে প্রতিদিন রাত ১১টায় সুবর্ণভূমির ফেসবুক পেজে নতুন ম্যাচের প্রেডিকশন পোস্ট করা হয়। প্রতিদিনের নির্ধারিত খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উত্তর দেওয়ার সুযোগ থাকে।

খেলা শেষ হওয়ার পর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিনের চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।

পুরস্কার গ্রহণের সময় বিজয়ীর পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করার প্রয়োজন হতে পারে।

পাঠক ও ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে দিতে সুবর্ণভূমির এই আকর্ষণীয় আয়োজন বিশ্বকাপ চলাকালে অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)