যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করলো ইংল্যান্ড

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১২:৪৭ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১২:৫৩ এ এম
হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করলো ইংল্যান্ড

ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডই জয়ী। ৭৫ ও ৮৬ মিনিটে হ্যারি কেইনের দুর্দান্ত দুই গোলে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

আগামী ৬ জুলাই শেষ ষোলোয় ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো।

বুধবার জোড়া গোলের পথে বিশ্বকাপে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন কেইন। পেলের ১২ গোল ছাপিয়ে ইংলিশ অধিনায়কের গোল ১৩টি।

এবারের আসরেও যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। আর্লিং হলান্ডের মতো তার গোলও ৫টি। ৬টি করে গোল নিয়ে শীর্ষ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

কেইন ৮৬ মিনিটে বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ভেতরে ঢুকে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এই গোলে বিশ্বকাপে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে যান ইংল্যান্ড অধিনায়ক।

এর আগে ৭৫ মিনিটে হ্যারি কেইনের বদৌলতে কঙ্গোর দেওয়াল ভাঙতে পারে ইংল্যান্ড।

গর্ডনের বাড়ানো বল হেডে জালে জড়ান তিনি। জালে যাওয়ার আগে বল অবশ্য ডিআর কঙ্গো গোলকিপার এমপাসির হাতে লেগেছিল। তবে দিক পাল্টায়নি খুব বেশি।

ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খায় ইংল্যান্ড। ডিআর কঙ্গোকে স্তব্ধ করে দেওয়া এক গোলে এগিয়ে নিলেন ব্রায়ান সিপেঙ্গা।

ডি-বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। বল খুঁজে নেয় জালের একেবারে নিচের বাঁ দিকের কোনা।

এই চমৎকার গোলের উৎস অবশ্য অধিনায়ক শানসেল এমবেম্বা, তার অ্যাসিস্ট থেকেই লিড নিল কঙ্গো।

অবশ্য, ডি আর কঙ্গোর এই হাসি শেষ পর্যন্ত ম্লানই হয়েছে হ্যারি কেইনে। তবে, ডি আর কঙ্গোর লড়াকু মানসিকতা ফুটবল বিশ্ব মনে রাখবে অনেক দিন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)