যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে প্রতারণার অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:৩৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:৫৫ পিএম
যশোরে প্রতারণার অভিযোগে আটক ১

আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএল’র নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে মিকাইল ইসলাম নামে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।

মিকাইল যশোর সদরের নতুনহাট এলাকার বাসিন্দা।

প্রতিষ্ঠানটির যশোরের এজেন্ট আবু হাসান জানান, মিকাইল একসময় সিভিল কোর্ট মোড়ে অবস্থিত তার প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকে গোপনে তিনি মোমিননগর মার্কেটের ভেতরে একটি দোকান ভাড়া নিয়ে সাইনবোর্ড লাগিয়ে নিজেকে এজেন্ট দাবি করে আসছিলেন। একইসঙ্গে বিভিন্ন মালামাল অন্য একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাঠানো শুরু করেন, যা তিনি জানতেন না। হঠাৎ বৃহস্পতিবার বিকেলে সেখানে গেলেই বিষয়টি তার নজরে আসে। পরে তিনি বিষয়টি কোম্পানিকে জানান। একপর্যায়ে মিকাইলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে মিকাইলকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)