যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১২:২০ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৩:৩৬ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

পরিবেশের ভারসাম্য রক্ষায় দল-মতনির্বিশেষে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না; গাছকে টিকিয়ে রাখতে হলে তার যথাযথ পরিচর্যাও করতে হবে।

শুক্রবার (৩ জুলাই) যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিস, যশোর এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নির্বাচনি ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই দেশব্যাপী এই বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে এখন উৎসবমুখর পরিবেশে বৃক্ষ রোপণ করা হচ্ছে।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজে একটি ফলদ বৃক্ষ রোপণ এবং বেলুন উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)