ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা, দক্ষতা ও ঐক্যের কোনো বিকল্প নেই। সংগঠিত শ্রমিক সমাজই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রভাষক আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল মালেক খান, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মো. নজরুল ইসলাম খান প্রমুখ।