যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জলাবদ্ধতা নিরসনের দাবিতে অভয়নগরে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:৪১ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১০:১৯ পিএম
জলাবদ্ধতা নিরসনের দাবিতে অভয়নগরে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। মহাসড়কের চেঙ্গুটিয়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় যশোর-খুলনা মহাসড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

চারটি প্রাইভেট প্রতিষ্ঠান ও যশোর ইপিজেডের চলমান কাজের কারণে যশোরের অভয়নগরে চেঙ্গুটিয়া এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

তবে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন, ব্যবসায়ী কামরুল হুদা, আব্দুল জলিল, সমাজসেবক তারিকুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

তারা বলেন, চেঙ্গুটিয়া বুড়োর দোকানসংলগ্ন আবাসিক এলাকায় মজুমদার ব্রান অয়েল মিলস, মজুমদার ফুড প্রোডাক্ট, মজুমদার অটো রাইস মিলস ও মজুমদার ডাল মিলস নামে চারটি প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে। এই চারটি মিলে ব্যবহৃত সকল পানি আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করছে।

এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যশোর ইপিজেডের চলমান কাজের ব্যবহৃত পানি। সব মিলিয়ে এলাকার কয়েকশ’ পরিবার ব্যাপক জলাবদ্ধতার শিকার হয়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, জলাবদ্ধ এলাকা পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)