চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছা সমিতি ঢাকার উদ্যোগে একশ শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।
শুক্রবার চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ সচিব, চৌগাছা সমিতি ঢাকার সভাপতি ড. নাসিমুল গণি শেলি।
মন্ত্রীপরিষদ সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, শারীরিকভাবে অক্ষম অসচ্ছল প্রতিবন্ধী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মন্ত্রীপরিষদ সচিবসহ অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হুইল চেয়ার প্রদান করেন।