যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় ‘বাহিনীপ্রধানের’ বোনকে গুলি

খুলনা অফিস

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:২৯ পিএম
খুলনায় ‘বাহিনীপ্রধানের’ বোনকে গুলি

খুলনায় ইতি (১৫) নামে এক কিশোরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খুলনা সদর থানাধীন পশ্চিম রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকার ওরফে জুলফির মেয়ে।

সে খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী ও কথিত ‘আশিক বাহিনীর’ প্রধান আশিকের ছোট বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)