যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নবচেতনার ‘গ্রিন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৩:২৮ পিএম
যশোরে নবচেতনার ‘গ্রিন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ শুরু

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী 'গ্রিন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি' শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ'। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হলে স্কুল পর্যায় থেকেই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ ও যুব প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শরিফুল আনাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবচেতনার সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. মিলন শেখ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিব উদ-দৌলা শুভ্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব শেখ জিয়া এবং আতাউল্লাহ সাইদসহ সংগঠনের একঝাঁক সবুজপ্রেমী স্বেচ্ছাসেবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আয়োজক সংগঠন 'নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হওয়া এই বনায়ন কর্মসূচি জুলাই মাসের শেষ পর্যন্ত যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)