যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাতে ভর দিয়ে জীবন জয়

আসাদুজ্জামান সরদার

, সাতক্ষীরা

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
হাতে ভর দিয়ে জীবন জয়

শহরের পাকাপোলের নিচে টিনের বাক্সের মধ্যে ছোট্ট একটি কম্পিউটার দোকান। দোকানের ভেতরে বসা মানুষটির সাথে কথা বললে কিংবা তার কর্মতৎপরতা দেখলে বোঝার বিন্দুমাত্র উপায় থাকে না যে, তার দুটি পা অচল। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি কখনো কম্পিউটারের কিবোর্ডে অত্যন্ত দ্রুত আঙুল চালিয়ে কাজ করছেন, কখনো আবার হাসিমুখে কথা বলছেন গ্রাহকদের সাথে।

জন্মগত শারীরিক প্রতিবন্ধী, দুই পা অচল হওয়ায় তিনি মূলত দুই হাতের ওপর ভর দিয়েই পথ চলেন; এই হাত দুটিই তার চলার প্রধান অবলম্বন। কখনো সখনো প্রয়োজন পড়লে একটু উল্টো হয়েও স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছে যান।

এই মানুষটি সাতক্ষীরার কামলনগরের বাসিন্দা, তার নাম মোহাম্মদ বায়েজিদ হাসান।

সমাজের কাছে করুণা কিংবা ভিক্ষাবৃত্তির পথ না মাড়িয়ে উচ্চশিক্ষা অর্জন, কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আজ তিনি সম্পূর্ণ স্বাবলম্বী এক অনন্য চরিত্র।

কামলননগর গ্রামের খলিলুর রহমান ও ফরিদা রহমান দম্পতির ঘরে জন্ম নেওয়া মোহাম্মদ বায়েজিদ হাসানের জন্ম থেকেই দুই পা স্বাভাবিক ছিল না। দুই পা ছিল দুই ঘাড়ে আর পায়ের বুড়ো আঙুল ছিল পায়ের নলার সাথে মেশানো। জন্মলগ্নে সন্তানের এমন শারীরিক অবস্থা দেখে পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নেমে আসে। চারপাশের অনেকে যখন নানা নেতিবাচক কথা বলতেন, তখন তার বাবা খলিলুর রহমান ও মা ফরিদা রহমান বিন্দুমাত্র হতাশ হননি। পরম মমতায় ও দৃঢ় বিশ্বাস নিয়ে তারা ছেলেকে আগলে রাখেন।

বায়েজিদকে মানুষের মতো মানুষ করতে মা ফরিদা রহমান রেখেছেন অসামান্য অবদান। ক্লাস ফাইভ পর্যন্ত এবং পরবর্তীতে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিদিন কোলে করে স্কুলে আনা-নেওয়া করতেন। বায়েজিদের চলাচলের সুবিধার জন্য ঢাকায় গিয়ে পঙ্গুদের হাঁটা শিক্ষা দেওয়ার পদ্ধতি দেখে আসেন এবং বাড়িতে দুটি ছোট লাঠি তৈরি করে প্রায় তিন বছর ধরে অক্লান্ত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে তাকে নিজে নিজে লাঠি নিয়ে দাঁড়ানো ও হাঁটা শেখান।

আজকের বায়েজিদ হয়ে উঠার পেছনে মায়ের অসামান্য সংগ্রাম ও আত্মত্যাগ

ফরিদা রহমান বলেন, ক্লাস ফাইভ পর্যন্ত এবং ক্লাস এইট পর্যন্ত ওরে কোলে করে আনা-নেওয়া করতাম।

ছেলের চলাচলের পথ সুগম করতে মা ফরিদা রহমান ঢাকায় গিয়ে পঙ্গু ব্যক্তিদের হাঁটা শিক্ষা দেওয়ার পদ্ধতি স্বচক্ষে দেখে আসেন। বাড়িতে ফিরে দুটি ছোট লাঠি তৈরি করে প্রায় তিন বছর ধরে অক্লান্ত সাধনা ও পরিশ্রমের মাধ্যমে বায়েজিদকে নিজে নিজে লাঠি নিয়ে দাঁড়ানো ও হাঁটা শেখান। সমাজের মানুষের নানা কটূক্তি ও নিরাশ করার চেষ্টার জবাবে মা সবসময় বলতেন লেখাপড়া করে কী হবে? তবুও সমাজের সে একজন হবে, তার নিজস্ব পরিচয় ও পরিচিতি থাকবে। মায়ের এই বুকভরা সাহস আর অদম্য জেদই বায়েজিদকে আজকের এই উচ্চতায় নিয়ে এসেছে।

শারীরিক প্রতিবন্ধকতা বায়েজিদের শিক্ষার পথে কখনো বাধা হতে পারেনি। কঠোর অধ্যবসায় ও মেধার জোরে তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপ একে একে সফলভাবে পেরিয়ে আসেন। ১৯৯৭ সালে এসএসসি, ২০০০ সালে এইচএসসি, ২০০৩ সালে স্নাতক (অনার্স) এবং ২০০৬ সালে খুলনার ব্রজলাল (বিএল) কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

শিক্ষার গুরুত্ব সম্পর্কে বায়েজিদ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা কার জন্য বলা জানি না, তবে আমার মনে হয়, কথাটি একান্তভাবেই আমার জন্য বলা।

উচ্চশিক্ষা অর্জনের পরও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ হয়ে বসে থাকেননি বায়েজিদ। ২০০৮ সালের দিকে তিনি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে জীবিকার নতুন পথ বেছে নেন। শুরুতে ভ্যানগাড়িতে কম্পিউটার বসিয়ে বিভিন্ন সেবা দেওয়া শুরু করলেও বর্তমানে সাতক্ষীরা শহরের পাকাপোলের নিচে একটি ছোট্ট দোকান দিয়ে তিনি তার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে সেখানে সাধারণ কম্পোজ, প্রিন্ট, বিপিএসসি ফর্ম পূরণ, ই-জিডিপি বা ই-টেন্ডার সাবমিট, পাসপোর্ট ও ভিসা ফর্ম পূরণ, ল্যান্ড মিউটেশন এবং ই-ট্যাক্স বা ভ্যাটের ই-রিটার্ন সাবমিটের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে করে থাকেন। কম্পিউটারে তার কাজের গতি ও হাতের স্পিড দেখে যে কেউ মুগ্ধ হন।
বায়েজিদ হাসান আরো বলেন, ‘পা প্রতিবন্ধী হতে পারে, কিন্তু মাথা বা মেধা তো প্রতিবন্ধী নয়। সর্বোচ্চ সার্টিফিকেট থাকার পরও আমি কি তবে ভিক্ষা করে বেড়াবো?’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)