যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জিয়া প্রাইমারি হেলথকেয়ার সেন্টার পরিদর্শনে পাইকগাছা স্বাস্থ্য কর্মকর্তা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৮ এ এম
জিয়া প্রাইমারি হেলথকেয়ার সেন্টার পরিদর্শনে পাইকগাছা স্বাস্থ্য কর্মকর্তা

খুলনার পাইকগাছায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান আনোয়ার আল-দ্বীন প্রতিষ্ঠিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামে প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, খুব শিগগিরই জিয়া প্রাইমারি হেলথকেয়ার সেন্টারটি সরকারিভাবে কমিউনিটি ক্লিনিকে রুপান্তরিত হওয়ার কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক অবস্থা পরিদর্শন করতে তিনি এসেছেন। তিনি আরো জানান, এখানকার জনবসতির তুলনায় সরকারি কমিউনিটি ক্লিনিক হওয়া খুবই প্রয়োজন। 

পরে তিনি আফাজ উদ্দীন ফাউন্ডেশনের বায়তুল মামুর মসজিদ ও কালচারাল সেন্টার এবং ইকরা একাডেমি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলোর শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)