যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শীতে শিশুর সুরক্ষায় যা করতে হবে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১১:১৪ এ এম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০২:৫০ পিএম
শীতে শিশুর সুরক্ষায় যা করতে হবে

আসছে শীত, এসময় বেশি অসুস্থ হয় শিশুরা। বিরূপ এই সময়ে শিশুরা কী ধরনের রোগে আক্রান্ত হয় এবং কীভাবে প্রতিকার পাওয়া যায় সে বিষয়ে কিছু তথ্য।

এসময়ে শিশুদের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। আমরা দেখে নিতে পারি কীভাবে শিশুর যত্ন নিতে হবে:

শীতে শিশুর রোগ
মূলত এসময় শিশুরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডা, কাশি, সর্দি এবং অ্যাজমায় বেশি আক্রান্ত হয়। আর সঙ্গে সিজোনাল জ্বর তো রয়েছেই।

সাধারণত পুষ্টিহীনতায় ভোগা, কম ওজনের শিশুরাই রোগে বেশি আক্রান্ত হয়।

সতর্কতা
• শিশুকে নিয়মিত হাত ধোয়ায় অভ্যাস করান

• খাবার তৈরির সময় ডায়াপার পরিবর্তন ও নাকের সর্দি মোছার হাত পরিষ্কার করুন

• শিশুকে শেখাতে হবে যে সে যেন তার চোখ ও নাকে হাত না দেয়। শিশু যখন চোখ ও নাকে হাত দেয় তখন তার হাত থেকে জীবাণু শরীরে ঢুকে যায়

• আপনার শিশু যদি জ্বর, বমি, ডায়রিয়া ও চোখের সংক্রমণে আক্রান্ত হয় তবে তাকে আশেপাশের বাচ্চাদের সংস্পর্শে যাওয়া থেকে বিরত রাখুন

• শিশু অসুস্থ হলে মায়ের বুকের দুধ দিতে হবে এবং নিয়মিত খাবার খাওয়াতে হবে

• লক্ষ্য রাখতে হবে যেন তার ঠাণ্ডা না লাগে

• তাদের ধুলাবালি থেকেও দূরে রাখতে হবে।

চিকিৎসা
নিউমোনিয়া প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে ১৫ দিনের চিকিৎসায় শিশু ভালো হয়ে যায়। আর ভাইরাসজনিত জ্বরও ৩-৫ দিনেই সেরে যায়। শিশুকে জন্মের পর থেকে সবগুলো টিকা দিন।

টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়াতে হবে। সবগুলো টিকা নিয়মিত দিলে শিশু বিভিন্ন মারাত্মক রোগ থেকে রক্ষা পায় এবং তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

শিশু একটানা তিন দিনের বেশি অসুস্থ থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)