যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁস

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৪:০৫ পিএম
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁস

Subornovumi সুবর্ণভূমি— ছবি:

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি টেস্ট (নির্বাচনি) পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনার সত্যতা উদঘাটনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে লেখালেখি শুরু হলে ঘটনাটি জানাজানি হয়। এ দিন সকালে বাংলা পরীক্ষা হওয়ার কথা থাকায় পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়েছিল।

তবে সকালে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে জরুরি আলোচনা সভা করেন। সভায় তিনি বিদ্যালয়ের পরীক্ষা কমিটির সব সদস্যকে শোকজ (কারণ দর্শানোর নোটিস) করার নির্দেশ দেন।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, গত রাতে ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁস হয়। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই স্থগিত পরীক্ষাটি আগামী শনিবার (৩১ অক্টোবর) নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কোনো শিক্ষকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)