যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে মাদক, সোনার বারসহ আটক ১

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৪:৪৬ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৫:১৪ পিএম
বেনাপোল সীমান্তে মাদক, সোনার বারসহ আটক ১

বাংলাদেশ-ভারত সীমান্তের পৃথক দুটি এলাকায় চোরাচালান এবং মাদকবিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ২৪ লক্ষাধিক টাকা মূল্যের একটি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুটমিলের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি সোনার বার, একটি মোবাইল এবং নগদ তিন হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

আটক জালাল উদ্দিন পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল জানান, সোনার বারটি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা সোনা ও অন্যান্য মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সাম্প্রতিক সময়ে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ব্যাপক জোরদার করা হয়েছে।

এদিকে, সোমবার রাত ১টায় খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ দৌলতপুর বিওপির একটি দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপ জব্দ করে বিজিবি।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)