যশোর, বাংলাদেশ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে চার লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১০:২২ পিএম
বেনাপোল সীমান্তে চার লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চার লাখ সাত হাজার ৭৫০ টাকা মূল্যের বিদেশি মদ, শাড়ি, ভারতীয় ওষুধ ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, পাঁচটি ভারতীয় ওষুধ এবং ১৯১টি প্রসাধনসামগ্রী।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান অভিযান ও পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্যের চোরাচালান ও পাচার চক্র প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।

এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)