যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইয়াবাসহ যুবক আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৬:৫২ পিএম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৮:৪৫ পিএম
যশোরে ইয়াবাসহ যুবক আটকের দাবি

যশোরের তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন ওরফে সগীর নামে এক যুবককে আটকের দাবি করেছে। সগীর শহরতলীর শেখহাটি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

ক্যাম্পের এসআই ইলিয়াস হোসেন দাবি করেছেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া কামালের মোড় থেকে সগীরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার আশুলিয়া থানায় সগীরের বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)