যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রূপপুর দ্বিতীয় ইউনিটের ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রাশিয়ার বিশেষ বিমান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৪:০৭ পিএম
রূপপুর দ্বিতীয় ইউনিটের ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রাশিয়ার বিশেষ বিমান

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছেছে রাশিয়ার একটি বিশেষ বিমান।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, রাশিয়ার 'এভিয়াকন জিট্রান্স' এয়ারলাইন্সের এজেডএস-৬৭১৩ ফ্লাইটটি রাশিয়া থেকে ভারতের দিল্লি হয়ে ঢাকায় আসে। বিশেষ এই কার্গো বিমানটিতে ১২টি টিপিএসে (পরিবহন প্যাকেজ) মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই জ্বালানি রূপপুর প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হবে।

এর আগে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়েক দফায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা হলেও, এবারের চালানটি এসেছে দ্বিতীয় ইউনিটের জন্য। বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে।

এই ইউনিটের উৎপাদন চালুর প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবেই জ্বালানির এই চালান বাংলাদেশে এলো।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা 'রোসাটম' আগে থেকেই জানিয়েছিল, প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি চালানে বাংলাদেশে পৌঁছাবে।

সেই সূচি অনুযায়ীই আজ প্রথম চালানটি দেশে পৌঁছালো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)