যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৫:০০ পিএম
পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প

খুলনার পাইকগাছায় গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) সকালে উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু।

কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপির আহ্বায়ক এম. আজাদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাবেক সহ-সম্পাদক মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার এবং ৪ নম্বর কপিলমুনি ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ গাজীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে পাইকগাছা, তালা ও ডুমুরিয়া উপজেলা থেকে আসা শত শত নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। ডা. আরাফাত রহমানের নেতৃত্বে একটি অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন।

ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি শনাক্তকরণ, চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় সাতক্ষীরায় নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

দিনব্যাপী এ ক্যাম্পের মাধ্যমে এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের উন্নত চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)