যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈদের ছুটিতে মহম্মদপুর হাসপাতালে যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : শুক্রবার, ২৯ মে,২০২৬, ১০:৫৫ পিএম
ঈদের ছুটিতে মহম্মদপুর হাসপাতালে যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন

ঈদুল আজহার ছুটির আমেজের মধ্যেই সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা ও জনবল পরিস্থিতি সরজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।

ঈদের পরদিন শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সরকারের এই উচ্চপদস্থ কর্মকর্তা হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের খোঁজ-খবর নেন। হাসপাতাল থেকে বিনামূল্যে সরকারি ওষুধ ও অন্যান্য চিকিৎসা সেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, তা তিনি রোগীদের কাছে সরাসরি জানতে চান।

পাশাপাশি যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরীক্ষা করেন এবং ঈদের ছুটিতে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালনকারীদের উপস্থিতি যাচাই করেন। ছুটির দিনেও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার এবং সার্বিক চিকিৎসাসেবার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে আলাপকালে যুগ্ম সচিব বলেন, ঈদের ছুটিতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই সরকারের এই বিশেষ নজরদারি। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সর্বক্ষণিক কর্মস্থলে থাকা এবং আন্তরিকতার সাথে সেবা দেওয়া বাধ্যতামূলক।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)-সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

যুগ্ম সচিবের এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় সাধারণ মানুষ ও চিকিৎসাধীন রোগীদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন নিয়মিত তদারকি তৃণমূল পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)