যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় ৯৩৮ কেন্দ্রে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:১১ পিএম
সাতক্ষীরায় ৯৩৮ কেন্দ্রে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন আগামী ২৮ জুন। সাতক্ষীরার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার মোট এক হাজার ৯৩৮টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

এবার সাতক্ষীরায় দুই লাখ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৫ হাজার ৮০২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় স্থায়ী কেন্দ্র রয়েছে ১৫টি। এছাড়া, আউটরিচ কেন্দ্র এক হাজার ৯১২টি, অতিরিক্ত কেন্দ্র ১১টি এবং দুর্গম এলাকায় ৩৩৬টি কেন্দ্র রয়েছে।

ক্যাম্পেইন সফল করতে মোট ৯০৫ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং তিন হাজার ৮৭৮ জন বেসরকারি ও স্বেচ্ছাসেবী কর্মী নিয়োজিত থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালে সুন্দরবন উপকূলীয় ও চরাঞ্চলসহ দুর্গম এলাকার শিশুদের দিকে বিশেষ নজর দেওয়া হবে।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য ও প্রস্তুতির বিবরণ তুলে ধরেন জেলার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।  

মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. এসমত জাহান সুমনা।

জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকারসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)