যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছানিমুক্ত পানিসারা গঠনে পরিকল্পনা সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৮:০৯ পিএম
ছানিমুক্ত পানিসারা গঠনে পরিকল্পনা সভা

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নকে ছানিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছানিজনিত অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, রোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার পানিসারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), শিশু নিলয় ফাউন্ডেশন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, যশোর আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, ইন্সপেক্টর শিউলি খাতুন, অরবিস অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হুসাইন, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) রোজিনা আক্তার, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. রবিউল হক, মো. আলমগীর হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং মো. মোয়াজ্জেম হোসেন।

বক্তারা বলেন, ছানি বাংলাদেশের প্রতিরোধযোগ্য অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। সময়মতো রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং অস্ত্রোপচারের মাধ্যমে ছানিজনিত অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যে ইউনিয়নভিত্তিক জরিপ পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি, সম্ভাব্য রোগী শনাক্তকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)