যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর হাসপাতালে নারীর পাঁচ হাজার টাকা চুরি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৯:৪৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ১০:১৮ পিএম
যশোর হাসপাতালে নারীর পাঁচ হাজার টাকা চুরি

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে পাঁচ হাজার টাকা খোয়ালেন পারভীনা (২৫) নামে এক গর্ভবতী নারী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ব্লাড ব্যাংক ও ইসিজি বিভাগের সামনে ভিড়ের মধ্যে তার ভ্যানিটি ব্যাগ থেকে পাঁচহাজার টাকা চুরি হয়ে যায়।

পারভীনা (২৫) যশোর সদর উপজেলার মালিয়াট গ্রামের আব্দুস সালামের কন্যা।

ভুক্তভোগী পারভীনা জানান, তিনি গাইনি বিভাগের বহির্বিভাগে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ১১৩ নম্বর কক্ষে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর লেবার ওয়ার্ডের দিকে যাওয়ার সময় ব্লাড ব্যাংক ও ইসিজি বিভাগের সামনে ভিড়ের মধ্যে অজ্ঞাত পরিচয়ে চোর তার ব্যাগ থেকে পাঁচহাজার টাকা চুরি করে পালিয়ে যায়। বিষয়টি টের পেলে তিনি হাসপাতালে টহলরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে চোরকে শনাক্ত বা টাকা উদ্ধার করতে পারেনি।

পারভীনা জানান, অনেক কষ্টে জোগাড় করা চিকিৎসার ওই টাকাই ছিল তার সম্বল।

এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, গত কয়েকদিন ধরে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও টিকিট কাউন্টার এলাকায় দালাল ও চোরচক্রের তৎপরতা বেড়েছে। এতে রোগীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার আহসান কবির বাপ্পি বলেন, প্রায় হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটছে। হাসপাতালে বিভিন্ন ধরনের মানুষ আসে। তাদের মধ্যে চোর শনাক্ত করা সম্ভব নয়। হাসপাতালে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি এবং চোরচক্র দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)