যশোর, বাংলাদেশ || বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসরায়েলের বিরুদ্ধে ১২ দেশের পদক্ষেপ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩২ এ এম
ইসরায়েলের বিরুদ্ধে ১২ দেশের পদক্ষেপ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ অথবা ইউরোপীয় পর্যায়ে এ ধরনের পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে ১২টি দেশ। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানিতে জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ অথবা ইউরোপীয় নিষেধাজ্ঞাকে সমর্থনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কয়েকটি দেশ জাতীয় প্রক্রিয়ার আওতায় এ বিষয়ে আরও পদক্ষেপ সক্রিয়ভাবে বিবেচনা করছে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

১২ দেশের তালিকায় যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের পাশাপাশি রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন।

এর আগে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে জানান, যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে। কানাডা ও ফ্রান্সও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে বলে তিনি জানান।

এ ছাড়া ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন এ উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান মিলিব্যান্ড।

তিনি বলেন, অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি ব্যাপক নিষেধাজ্ঞা কাঠামোও চালু করা হবে। শুধু অন্যায় ও দুর্ভোগের নিন্দা না জানিয়ে এখন যুক্তরাজ্যকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মিলিব্যান্ড আরও বলেন, ‘আমরা আরও দুর্ভোগ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংসের ঘটনায় নীরব দর্শক থাকব না।’

ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী মনে করে। তবে ইসরায়েল এ আইনি অবস্থানের সঙ্গে একমত নয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)