যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাইফুন চাম্পির আঘাতে ওলটপালট তাইওয়ান: ৯৩১ ফ্লাইট বাতিল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১০:৩৮ এ এম
টাইফুন চাম্পির আঘাতে ওলটপালট তাইওয়ান: ৯৩১ ফ্লাইট বাতিল

Subornovumi টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ছে বিশাল ঢেউ, বন্ধ রয়েছে বিমান চলাচল। সংগৃহীত— ছবি:

প্রবল ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির কারণে তাইওয়ানে স্থবিরতা নেমে এসেছে। দ্বীপটির দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টাইফুন চাম্পি’।

বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়ে এলেও সরাসরি তাইওয়ানের স্থলভাগে আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে। ঝড়ের আগাম প্রভাবে ইতিমধ্যে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ৯ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

চলতি বছর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি চাম্পি। একপর্যায়ে এটি ‘সুপার টাইফুনে’ রূপ নিয়েছিল। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, কিছুটা দুর্বল হলেও ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার (১১৯ মাইল)।

সিডব্লিউএর কর্মকর্তা লিউ জানান, সাম্প্রতিক বছরগুলোর বড় ঝড়গুলোর মধ্যে চাম্পির বিস্তৃতি অন্যতম। ঝড়টির গতি কম হলেও দীর্ঘ সময় ধরে তাইওয়ানে এর তাণ্ডব ও প্রবল বাতাসের প্রভাব থাকবে।

ইতিমধ্যে উপকূলীয় শহরগুলোর বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়দের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রাজধানী তাইপেসহ উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় প্রায় এক মিটার (তিন ফুটের বেশি) বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত ক্রমেই বাড়ছে। শুক্রবার ওই এলাকার ওপর দিয়ে টাইফুনটি অতিক্রম করতে পারে। আবহাওয়াবিদদের হিসাব অনুযায়ী, টাইফুন চাম্পির ব্যাপ্তি প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল)। ফলে এটি প্রায় পুরো তাইওয়ানেই প্রভাব ফেলবে এবং এর স্থায়িত্ব প্রায় দুই দিন হতে পারে।

ঝড়ের কারণে শুক্রবার তাইওয়ানের শেয়ারবাজার বন্ধ রাখা হয়েছে। তবে চীনের উপকূলের কাছে অবস্থিত তাইওয়ান-নিয়ন্ত্রিত কিনমেন দ্বীপপুঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ২৬২টি অভ্যন্তরীণ এবং ৬৬৯টি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ৯৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে উত্তর থেকে দক্ষিণে চলাচলকারী উচ্চগতির রেলসেবা চালু রয়েছে। রাজধানী তাইপেতে দমকা হাওয়াসহ বৃষ্টি হলেও কম পরিসরে পাতালরেল ও গণপরিবহন সচল রাখা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)