যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৬:০৩ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৬:৩৪ পিএম
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খুলনার পাইকগাছায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিসচা পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচার সহসভাপতি মো. আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট একরামুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান এবং সাংবাদিক জি এম মিজানুর রহমান ও এস এম আলাউদ্দিন সোহাগ।

এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহসভাপতি মো. আজিজুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ ও আওছাফুর রহমান, নিসচার সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলাম, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, আবু হুরায়রা বাদশা, মুহাম্মদ শফিয়ার রহমান, জি এম রুস্তম আলী ও এরশাদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে একই দিন বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়নেও পৃথকভাবে নিরাপদ সড়ক দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)