যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় 'অপপ্রচারের: প্রতিবাদে

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১২:০৪ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৪:৪৫ পিএম
কয়রায় 'অপপ্রচারের: প্রতিবাদে

খুলনার কয়রায় জমি নিয়ে বিরোধের জের ধরে 'অপপ্রচারের' প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ১নং কয়রা গ্রামের বাবর আলী গাজীর ছেলে আজিজুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুল হক অভিযোগ করেন, 'গত ২২ অক্টোবর আমার প্রতিপক্ষ একই গ্রামের নজরুল ইসলাম মন্টু জায়গা দখলের মিথ্যা অভিযোগ তুলে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।'

 তার মতে, প্রকৃত ঘটনা হলো, কয়রা মৌজার এক নম্বর কয়রা গ্রামে আমি ১৯ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। গত ২১ অক্টোবর ওই জায়গার সীমানা বেড়া নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে বেড়া দিয়েছি। আমার ভোগদখলীয় জায়গায় আমি সংস্কার কাজ করেছি মাত্র।

তিনি আরও অভিযোগ করেন, ইতিপূর্বে নজরুল ইসলাম মন্টু জমির ঝামেলা এড়ানোর অজুহাতে তার কাছে টাকা দাবি করেছিলেন। সেই আবদার মেটাতে না পারায় মন্টু দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এরই ধারাবাহিকতায় মিথ্যা অভিযোগ এনে তাকে হয়রানি করা হচ্ছে। সেখানে জমি দখলের কোনো ঘটনাই ঘটেনি। সুষ্ঠু তদন্ত করলে সব রহস্য উদঘাটিত হবে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)