যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৩:৩৩ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৪:১৬ পিএম
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৪০ লাখ টাকার চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের হাতে এসব উপকরণ হস্তান্তর করা হয়। বিতরণকৃত সামগ্রী রোগীরা যেন সম্পূর্ণ বিনামূল্যে এবং স্বচ্ছতার সাথে পান, সে বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘হিউম্যান অ্যাপিল ইউএসএ’-এর সহযোগিতায় দেওয়া এসব চিকিৎসা উপকরণের মধ্যে রয়েছে— ব্যথার ইনজেকশন, অ্যাডাল্ট ডায়াপার, সার্জিক্যাল গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের অ্যাপ্রন ও গাউন এবং অপারেশন থিয়েটারের (ওটি) বিভিন্ন জরুরি লজিস্টিকস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং জেলা স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাসপাতাল সূত্র জানায়, কাগজে-কলমে এটি ২৫০ শয্যার চিকিৎসাকেন্দ্র হলেও প্রতিদিন গড়ে প্রায় ৫০০ রোগীকে অন্তর্বিভাগ ও বহির্বিভাগে সেবা দিতে হয়। দীর্ঘদিনের ওষুধ ও লজিস্টিক সংকট মোকাবিলা করে চলা এই প্রতিষ্ঠানে এই সহায়তা জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমে গতিশীলতা আনবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)