যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীপুরে 'অতিরিক্ত মদপানে' দুই যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১২:০০ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৪:৩৯ পিএম
শ্রীপুরে 'অতিরিক্ত মদপানে' দুই যুবকের মৃত্যু

শ্রীপুরে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ও মৃত অবস্থায় তাদের নিয়ে আসা হয়।

চিকিৎসকদের ধারণা, মাত্রাতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হতে পারে।তবে, ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।

মৃত যুবকেরা হলেন—শ্রীপুর উপজেলার মকদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর (৪০) এবং শ্রীপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।

নিহতদের স্বজনরা জানান, গত বুধবার দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সর্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে অ্যালকোহলযুক্ত মদ পান করেন ওই দুই যুবক। এর কিছুক্ষণ পরই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আলমগীরের বাবা আজম লস্কর জানান, অসুস্থ হয়ে পড়লে আলমগীরকে তার বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। পরে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হলে পরিবারের সদস্যরা শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, অসুস্থ বিধান বিশ্বাসকে তার স্বজনরা গুরুতর অবস্থায় শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে একই হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিধানের কাকি সুপ্রিয়া সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, ঠিক কী কারণে ওই দুইজনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া জানান, অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)