কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কয়রা সদর ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নুরুল আমিন বাবুল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান। পাশাপাশি তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াছাদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, মাস্টার আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, জিএম নজরুল ইসলাম, এস এম নুরুল আমিন নাহিন, মাস্টার আব্দুর রউফ, গোলাম রাব্বানী, গাজী আবুল বাশার, শেখ কাওছার আলম, অরবিন্দ কুমার মণ্ডল, ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, মজিবর রহমান, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মাসুদ রানা, আজিজুল ইসলাম ও আরিফুর রহমান।