যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুলকুঁড়ি আসরের বার্ষিকীতে যশোরে শিশুকিশোর সমাবেশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৭:০৩ পিএম
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৭:১৭ পিএম
ফুলকুঁড়ি আসরের বার্ষিকীতে যশোরে শিশুকিশোর সমাবেশ

শিশু-কিশোরদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুন্দর চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ফুলকুঁড়ি আসরের ৫২তম বার্ষিকী উপলক্ষে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় প্রেসক্লাব যশোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর যশোরের সহসভাপতি জাহিদ হাসান টুকুন।

প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রায় ৭০ থেকে ৮০ জন শিশু-কিশোরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের আত্মগঠন, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলির বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, সুন্দর ও মানবিক সমাজ গঠনে শিশু-কিশোরদের সঠিক শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধের মধ্য দিয়ে গড়ে তোলা প্রয়োজন। শৈশব থেকেই ভালো চরিত্র ও ইতিবাচক মূল্যবোধের চর্চা তাদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)