স্টাফ রিপোর্টার
, যশোর
বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) বিশেষ সংকলন 'বিদ্রোহী’ ২০২৬ প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ নাজমুল কাদির জাহাঙ্গীর।
বিএসপির সহ-সভাপতি কবি আমির হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বিদ্রোহী’ সম্পাদক কবি ও সাংবাদিক কাজী নূর।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডিএম রতন, আজীবন সদস্য এস এম আলমগীর কাইয়ুম, কবি বকুল হক, মো. মনিরুজ্জামান, এস এম শরিফুল আলম, সানজিদা ফেরদৌসী, শরিফ হোসেন ধীমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি সৈয়দ নাজমুল কাদির জাহাঙ্গীর বিদ্রোহী সাহিত্য পরিষদের পাশে থাকার আশ্বাস দেন।