যশোর, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৮:৫৮ পিএম
অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি।রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়।

আগামী ৭ বা ৮ ফেব্রুয়ারি মাহে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে রমজানের আগেই বইমেলা শেষ করতে চান প্রকাশকরা। রমজানের জন্যই বইমেলা ৭ জানুয়ারি শুরু হচ্ছে কিনা- জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সাংবাদিকদের বলেন, প্রকাশকদের সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত। তারা কী কারণে মেলা আগে করতে চান তারাই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে প্রকাশক আরিফুর রহমান নাইম সাংবাদিকদের বলেন, রমজানের কারণেই মূলত বইমেলার তারিখ ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি করা হয়েছে। এর আগে পুস্তক বিক্রেতা সমিতিতে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। প্রকাশকদের এই সিদ্ধান্তই সরকার মেনে নিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)