যশোর, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ সারা দেশে সোনার দোকান বন্ধ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১২:৪২ এ এম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০১:৫৩ এ এম
আজ সারা দেশে সোনার দোকান বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অষ্টমী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ অক্টোবর সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)