যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১০:৫৩ এ এম
শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন

নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় অবস্থিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুন-অর-রশীদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই সংগ্রহশালা পরিদর্শনে আসেন। সেখানে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি ও সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা।

মহাপরিচালক মো. হারুন-অর-রশীদ সংগ্রহশালার প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সেখানে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন এবং সংগ্রহশালার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে তিনি নড়াইল জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নড়াইল জেলা কালচারাল অফিসার মো. রাকিবিল বারী। পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশে নড়াইল ত্যাগ করেন।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)