যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে গভীর রাতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৬:১৩ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৬:৩৬ পিএম
মোরেলগঞ্জে গভীর রাতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাঁও বাজারের সেতুসংলগ্ন এলাকায় আগুনের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের ২৫ লাখ টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সেনাসদস্য খান মজিবুর রহমানের মালিকানাধীন দোকানগুলোয় হঠাৎ আগুন লাগে। ফজরের নামাজে যাওয়ার পথে মুসল্লিরা আগুন দেখতে পেয়ে প্রাথমিক পর্যায়ে পানি ঢেলে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের মধ্যে একটি মুদি দোকান ও একটি খালি ঘর ছিল। বাকি তিনটি ভাড়া দেওয়া দোকানের মধ্যে নূরুল আমিন শিকদারের গ্যারেজ ও পুরনো মালামালের দোকানে এক লাখ টাকা, মজুমদারের ‘রোহান ফার্মেসি’-তে পাঁচ লাখ টাকার ওষুধ এবং মো. শাহিনের চা-পানের দোকানে দুই লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়।

দোকানমালিকের মেয়ে মেহেবুবা মুনমুনের দাবি, বাবাকে রাজনৈতিক মামলায় কারাগারে পাঠানোর পর এই অগ্নিসংযোগ করা হয়েছে এবং ব্যাংকঋণের ২৫ লাখ টাকা পরিশোধ নিয়ে পরিবারটি অনিশ্চয়তায় রয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তালুকদার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।

কচুয়া ফায়ার সার্ভিসের লিডার জাফর মোল্লা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে নিশ্চিত করা যাবে। দুর্ঘটনা নাকি নাশকতা—তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই তা স্পষ্ট হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)