যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে আবদুল জব্বার স্মারক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:০৪ পিএম
মহম্মদপুরে আবদুল জব্বার স্মারক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাগুরার মহম্মদপুরে জমকালো আয়োজনে ‘সাবেক কৃতী ফুটবলার আবদুল জব্বার স্মারক ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি’ এই প্রতিযোগিতার আয়োজন করে।

উদ্বোধনী ম্যাচে নড়াইল ফুটবল একাদশকে ২–১ গোলে হারিয়ে শুভসূচনা করে রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করেন মাগুরা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (শালিখা-মহম্মদপুর সার্কেল) নিশাত আল নাহিয়ান।

বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আহসান হাবিব, সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির, সোসাইটির সাবেক সভাপতি মো. মোস্তাক আহম্মেদ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং হাজারো ক্রীড়ামোদীর উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)