যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গেবেরহায় দক্ষিণ আফ্রিকার দাপট

৯৯ রানে অলরাউন্ড হয়ে ফলো-অনে অস্ট্রেলিয়া

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৮:৫৫ পিএম
৯৯ রানে অলরাউন্ড হয়ে ফলো-অনে অস্ট্রেলিয়া

গেবেরহা টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এসে সফরকারী অস্ট্রেলিয়া এখন ফলো-অনের লজ্জায় বড় হারের শঙ্কা দেখছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পাহাড়সম বিশাল স্কোরের জবাবে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ায় অস্ট্রেলিয়াকে ফলো-অন করায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ হওয়ার আগে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে অস্ট্রেলিয়া। ইনিংস পরাজয় এড়াতে এবং প্রোটিয়াদের লিড টপকাতে এখনো ২২৪ রান দূরে রয়েছে অজিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)